প্রিন্ট এর তারিখঃ Jun 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2026 ইং
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কতৃক ৫০০(পাঁচ শত)গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারি আটক।

মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালী সদর উপজেলায় গত রাত আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানাধীন বদরপুর ইউনিয়নের ৯নং ওয়াডস্হ শিয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০(পাঁচ শত)গ্রাম গাঁজা সহ ১. মোঃ জাকির সিকদার (৪০)সাং শিয়ালী ৮নং ওয়াড বদরপুর ইউনিয়ন ২. মোঃ নয়ন সিকদার (৩১)সাং ধনখালী ৩নং ওয়াড ইটবাড়িয়া ইউনিয়ন উভয় থানা ও জেলা পটুয়াখালী দ্বয়কে গ্রেফতার করেন পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪